মালদা

মালদা জেলায় শুরু পুলিশের রুট মার্চ

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রশাসনের উপর মানুষের ভরসা ফেরাতে শুরু হয়ে গেল পুলিশের রুট মার্চ। চলবে নির্বাচনের আগের দিন পর্যন্ত। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার অর্নব ঘোষ। এদিন সাংবাদিকদের সামনে বলতে গিয়ে পুলিশ সুপার বলেন, মালদা জেলায় দুই হাজারের বেশি আফিসার বাইরে থেকে আনা হচ্ছে। আর জেলায় এভাবেই নির্বাচনের আগের দিন পর্যন্ত চলবে এই রুট মার্চ।